ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হলো আজ (২১ জুলাই)। তবে সময় পেরোলেও সেই বিভীষিকা থেকে বেরিয়ে আসতে পারেননি শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনরা।

২০২৫ সালের ২১ জুলাই দুপুরে স্কুল ভবনে এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। প্রাণ হারান বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। আহত হন শতাধিক মানুষ।

এক বছর পরও সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। তাদের অভিযোগ, দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। একই সঙ্গে দুর্ঘটনার পরও ওই এলাকার আকাশে প্রশিক্ষণ বিমান চলাচল অব্যাহত থাকায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

অভিভাবকদের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বছরপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে রয়েছে স্মরণসভা, দোয়া, বিশেষ মোনাজাত, গার্ড অব অনার, এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের স্মরণে আলোকচিত্র ও স্মৃতিকথা প্রদর্শনী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930