ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

পাসপোর্ট শক্তির সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
পাসপোর্ট শক্তির সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

ছবি: -সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম, যা গত বছর ছিল ১০০তম। এবার একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

তবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় ভ্রমণযোগ্য দেশের সংখ্যা ৩৭ থেকে কমে ৩৫-এ নেমে এসেছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা ৩৫টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এরপর ২০২৫ সালে তা নেমে ১০০তম হলেও ২০২৬ সালের সর্বশেষ সূচকে আবারও তিন ধাপ উন্নতি হয়েছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। আর চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।

সূচকে দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই দুই দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৮০টি দেশে ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮১তম, ভুটানের ৮৮তম, মিয়ানমারের ৯১তম এবং শ্রীলঙ্কার ৯৪তম। বাংলাদেশ ৯৭তম অবস্থানে থেকে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। নেপালের অবস্থান ৯৮তম, পাকিস্তানের ১০১তম এবং আফগানিস্তানের ১০৪তম, যা সূচকের সর্বনিম্ন অবস্থান।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031