ঢাকা
০৮ আগস্ট ২০২৬

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে মিস্টার বিস্ট

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে মিস্টার বিস্ট

ছবি: -সংগৃহীত

বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি জানান মিস্টার বিস্ট। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।’

বড় বাজেটের জমকালো ভিডিওর জন্য পরিচিত হলেও নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি আড়ম্বরহীনভাবেই উদযাপন করেছেন এই জনপ্রিয় ইউটিউবার। দুই পরিবারের সদস্য ও অল্প কয়েকজন ঘনিষ্ঠজনের উপস্থিতিতে নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েতে থিয়া বয়সেন আইভরি ও নুড রঙের ফুল ও লেসের নকশা করা গাউন পরেছিলেন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।

২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেছিলেন এই যুগল। সে সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি ডোনাল্ডসন বলেছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বিশাল কোনো জনসমাগমে বিয়ের প্রস্তাব দেবেন, কিন্তু তিনি শুরু থেকেই ব্যক্তিগত ও অন্তরঙ্গ আয়োজনই চেয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকায় এক সাধারণ বন্ধুর মাধ্যমে পরিচয় হয় জিমি ও থিয়ার। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়াকে বার্তা পাঠিয়ে তার লেখা বই দ্য মার্কড চিলড্রেন পড়ার আগ্রহ প্রকাশ করেন মিস্টার বিস্ট। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের প্রেম।

সম্পর্কের এক বছর পর জিমি বিয়ের প্রস্তাব দেন। তবে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন থিয়া। বিয়ের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের সম্পর্ক এতটাই গভীর যে তারা নিজেদের মানসিকভাবে অনেক আগেই স্বামী-স্ত্রী মনে করতেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031