https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নানা আলোচনা তৈরি হয়। বিশেষ করে ভিডিওর ক্যাপশনে ‘এই সেই আমার বান্ধবীরা’ লেখাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়ায়।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন পূর্ণিমা। হাস্যরসের সঙ্গেই তিনি জানান, ভাইরাল হওয়া সেই ব্যাখ্যা তিনি তৈরি করেননি। তার ভাষায়, ‘আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারাই।’ তিনি আরও বলেন, পরে তিনি নিজের এক বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিওও প্রকাশ করেছিলেন।
পূর্ণিমা জানান, একটি রিসোর্টে তিনি নিয়মিত যান। সেখানে কর্মীদের আন্তরিকতা এবং সুস্বাদু রান্নার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। সুযোগ পেলেই তিনি রান্নাঘরে গিয়ে কীভাবে খাবার তৈরি হয়, তা দেখেন।
অভিনেত্রী বলেন, রিসোর্টের কর্মীরা তার জন্য অপেক্ষা করেন। কখনও কখনও তিনি নিজেও রান্নার কাজে সামান্য অংশ নেন। ‘মাঝে মাঝে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি। ওরা খুব আন্তরিকভাবে আমাকে পছন্দ করে,’ বলেন পূর্ণিমা।
পূর্ণিমার এই ব্যাখ্যার পর ‘বান্ধবী’ ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা জল্পনা-কল্পনার অবসান হয়েছে বলে মনে করছেন তার ভক্তরা।