ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে চাই : বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে চাই : বিমানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন হাবে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি বলেন, কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী কক্সবাজারের উন্নয়নে ইকো-ট্যুরিজম মডেল অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরটি চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কক্সবাজারকে আধুনিক পর্যটন হাবে রূপ দিতে নতুন মাস্টারপ্ল্যান তৈরি করা হবে।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশীজনদের প্রস্তাবের ভিত্তিতে কক্সবাজারকে স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য দ্রুত মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু করার নির্দেশ দেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930