ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন তিস্তার পানি বাড়লেও বিপদ, কমলেও ভাঙন, সংকটে তিস্তাপাড়ের মানুষ লিভার দান করা কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল

ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের

ছবি: -সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিদের দাবি, শুক্রবার গভীর রাতে চালানো হামলায় হোদাইদাহ ও কামারান দ্বীপের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালানো হয়েছে এবং কামারান দ্বীপে এক নারী আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, হোদাইদাহ বন্দর এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হোদাইদাহে হামলার মাধ্যমে সৌদি আরব সংঘাত আরও উসকে দিয়েছে এবং এর ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি উত্তেজনা বৃদ্ধির জন্য হুথিদেরই দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘বেপরোয়া’ উল্লেখ করে বলেন, গোষ্ঠীটি শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

হোদাইদাহ বন্দর হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য, বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।

এর আগে বুধবার হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করে। তাদের ভাষ্য, জাহাজগুলো ঘোষিত নৌ-অবরোধ অমান্য করেছিল।

গত ২০ জুলাই লোহিত সাগরে অবরোধ ঘোষণা করে হুথিরা। এর আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য তারা সৌদি আরবকে দায়ী করে। যদিও রিয়াদ-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ওই হামলার দায় স্বীকার করে জানায়, অনুমতি ছাড়া একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করায় অভিযান চালানো হয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর যে উত্তেজনা প্রশমনের অবস্থা ছিল, তার কার্যত অবসান হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031