ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ৩ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত

আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, আয়োজনে ক্ষুব্ধ দর্শক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১ বার পঠিত
আতিফ আসলামের কনসার্ট ঘিরে বিশৃঙ্খলা, আয়োজনে ক্ষুব্ধ দর্শক

ছবি: -সংগৃহীত

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। দর্শকদের অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে আয়োজনটিকে ‘মাছের বাজার’ ও ‘গরুর খোঁয়াড়’-এর সঙ্গে তুলনা করেছেন।

অভিযোগ অনুযায়ী, উচ্চমূল্যের টিকিট কিনেও দর্শকরা প্রত্যাশিত সেবা পাননি। ১১ হাজার টাকার ভিআইপি টিকিটধারীদের জন্য নিম্নমানের চেয়ার দেওয়া হয়। আর আড়াই হাজার টাকার টিকিটধারীদের এমন স্থানে রাখা হয়, যেখান থেকে মঞ্চের পরিবর্তে গাছপালাই বেশি দেখা যাচ্ছিল।

বৃষ্টিতে ভেন্যুর মেঝে ভিজে যাওয়ায় বসার উপযুক্ত পরিবেশও ছিল না। আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে মঞ্চ পরিবর্তন করা হলেও দর্শকদের জন্য পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ।

নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণেও ব্যর্থতার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। কনসার্ট চলাকালে একাধিক ব্যারিকেড ভেঙে যায় এবং পেছনের জোনের অনেক দর্শক সামনের জোনে ঢুকে পড়েন। একটিমাত্র প্রবেশপথ থাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয় এবং ছোট শিশু ও পরিবারের সদস্যদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। কয়েকজন দর্শক নিরাপত্তাকর্মীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন।

আয়োজকদের নীতির অসঙ্গতিও প্রশ্নের মুখে পড়েছে। সাধারণ দর্শকদের জন্য বড় ব্যাগ, ছাতা ও সেলফি স্টিক নিষিদ্ধ থাকলেও আয়োজকপক্ষের পরিচিত ব্যক্তিদের এসব বিধিনিষেধ ছাড়াই প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই।

এর আগেও প্রস্তুতি পর্বে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা, সময়সূচি বারবার পরিবর্তন এবং শেষ মুহূর্তে রেইনকোট আনার নির্দেশনা নিয়ে সমালোচনার মুখে পড়ে আয়োজক প্রতিষ্ঠান।

তবে এসব বিতর্কের মধ্যেও নির্ধারিত সময়েই মঞ্চে ওঠেন আতিফ আসলাম এবং গান পরিবেশন করেন। যদিও দর্শকদের অভিযোগ, শিল্পীর পারফরম্যান্স প্রশংসিত হলেও আয়োজকদের অব্যবস্থাপনা পুরো কনসার্টের অভিজ্ঞতাকে ম্লান করে দিয়েছে।

দর্শকদের অভিযোগের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031