ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম : রিজভী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের এখনই সময়, সৌদিকে ট্রাম্প বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সামিটের উদ্বোধন ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে দেশের অবস্থান আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দুদিনব্যাপী এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, সামিটে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031