ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ছবি: -সংগৃহীত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। শনিবার (২৫ জুলাই) তীব্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

ভারতের রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রহ্লাদ যোশী কর্ণাটক থেকে নির্বাচিত লোকসভার সদস্য। বর্তমানে তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়েরও নেতৃত্ব দেবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত প্রায় দুই মাস ধরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন ভারতীয় শিক্ষার্থী ও তরুণরা। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া সেই আন্দোলন পরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

গত সোমবার পার্লামেন্ট ভবনের দিকে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এরপর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা দুই দিন পরিস্থিতি নিয়ে বার্তা দিলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930