ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২ বার পঠিত
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের সম্পৃক্ততা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষমতার উৎস জনগণ। আমরা জনগণের সেবক। তাই তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সরকার মেনে নেবে না এবং অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। পরে অতিথিরা স্বনির্ভর খালের দুই তীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় নেতারা।

কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।