ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২ বার পঠিত
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। দেশটি সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে বাংলাদেশকে বর্তমানে আমদানিকৃত দামের তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম মূল্যে ইউরিয়া সার সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খাদ্য নিরাপত্তা, কৃষি সহযোগিতা, সার সরবরাহ এবং সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশে নিয়মিত গম ও এমওপি সার সরবরাহে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা করেন।

রাশিয়ার প্রতিনিধিদল জানায়, জেএসসি এফইসি প্রোডিনটর্গের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। কম দামে এ সার সরবরাহ বাস্তবায়িত হলে বাংলাদেশের আমদানি ব্যয় কমবে এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত হবে।

এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও জেএসসি এফইসি প্রোডিনটর্গের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রাশিয়া সূর্যমুখী তেল, হলুদ মটরশুঁটি, ছোলা, লাল ও সবুজ মসুর ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য বাংলাদেশে সরবরাহে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।