https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। এবার তার সঙ্গে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। ক্যাফে থেকে বের হওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
তবে ভাইরাল হওয়া ভিডিওতে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। তা সত্ত্বেও বিভিন্ন ফ্যান পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।
এ বিষয়ে এখন পর্যন্ত ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল—কেউই কোনো মন্তব্য করেননি। ফলে সম্পর্কের খবরের সত্যতা নিশ্চিত হয়নি।
এদিকে ম্রুনাল ঠাকুর বর্তমানে ‘পূজা মেরি জান’ এবং তেলুগু চলচ্চিত্র ‘রাকা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এরই মধ্যে ছবিটির টিজার প্রকাশ করা হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।