ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

পর্দার পর এবার ফুটবল মাঠে, পেশাদার অভিষেক হতে যাচ্ছে টাইগার শ্রফের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১ বার পঠিত
পর্দার পর এবার ফুটবল মাঠে, পেশাদার অভিষেক হতে যাচ্ছে টাইগার শ্রফের

ছবি: -সংগৃহীত

রূপালি পর্দায় অ্যাকশন নায়ক হিসেবে পরিচিত টাইগার শ্রফ এবার নাম লেখাচ্ছেন পেশাদার ফুটবলে। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী সপ্তাহে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে অভিষেক হতে পারে তার।

মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি জানিয়েছেন, টাইগার ইতোমধ্যে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন এবং শিলংয়ে গ্রুপ পর্বের একটি ম্যাচে তাকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, টাইগার দলে নিবন্ধিত হয়েছেন এবং সবকিছু চূড়ান্ত করার চেষ্টা চলছে। তার জনপ্রিয়তার কারণে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালে মুম্বাই এফসি প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত আছেন টাইগার শ্রফ। তবে তার ফুটবল দক্ষতা প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের একটি ইনফ্লুয়েন্সারস লিগে। সেখানে তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হন জোহেব আমরানি এবং পরে তাকে ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

জোহেবের ভাষ্য, টাইগারের শুধু ফুটবল খেলার দক্ষতাই নয়, খেলাটির কৌশলগত দিক সম্পর্কেও ভালো ধারণা রয়েছে।

ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫তম আসর শুরু হয়েছে ২৫ জুলাই। মুম্বাই এফসি ৩, ৮ ও ১১ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। এই তিন ম্যাচের যেকোনো একটিতে পেশাদার ফুটবলে টাইগার শ্রফের অভিষেক হতে পারে।