ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

জন্মদিনে ববিতাকে নিয়ে বিশেষ আয়োজন, স্মৃতিচারণায় থাকছেন ১০ তারকা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১ বার পঠিত
জন্মদিনে ববিতাকে নিয়ে বিশেষ আয়োজন, স্মৃতিচারণায় থাকছেন ১০ তারকা

ছবি: -সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। ‘ববিতা সমগ্র’ শিরোনামের এ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের ১০ জন খ্যাতিমান তারকা ববিতাকে নিয়ে স্মৃতিচারণা করবেন।

আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিন। প্রতি বছরের মতো এবারও তিনি ছেলের কাছে কানাডায় থাকবেন। তবে অনুষ্ঠানটির শুটিং আগেই সম্পন্ন হওয়ায় এতে ববিতার উপস্থিতিও থাকছে। অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।

অনুষ্ঠানে ববিতার জন্ম থেকে অভিনয়জীবন, ব্যক্তিজীবনের নানা জানা-অজানা ঘটনা এবং চলচ্চিত্রে তার অবদান তুলে ধরা হবে। পাশাপাশি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণা এবং শুভেচ্ছাবার্তাও থাকবে।

এ আয়োজনে অংশ নিয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন সুচন্দা ও চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং শাকিব খান।

ববিতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য “ববিতা সমগ্র” দারুণ একটি আয়োজন। অনুষ্ঠানটি দেখে আমি সত্যিই অভিভূত। দর্শকরা এটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, ববিতার ভক্তদের জন্য এটি একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। প্রচলিত সাক্ষাৎকারের বাইরে তার জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে তুলে ধরা হয়েছে।

মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।