ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

ছবি: -সংগৃহীত

সরকারের পক্ষ থেকে এক মাসের মধ্যে যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর দেশব্যাপী ঘোষিত অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর ন্যাম ভবনে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক নিবন্ধন, বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ মালিকদের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে এসব দাবি নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। জনদুর্ভোগ এড়াতে এবং অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ সংগঠনের নেতারাও অংশ নেন।

গোলাম মোস্তফা ফুয়াদ বলেন, দেশের মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখে বুধবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি দেশের সাড়ে ৭ হাজার অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিককে দ্রুত গাড়ি চালু রেখে অ্যাম্বুলেন্স সেবা স্বাভাবিক রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর যেন কোনো রোগী বা মৃতদেহের স্বজন ভোগান্তিতে না পড়েন, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর রাখতে হবে।