ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

মিরপুর কলেজের দেয়াল ধস, যৌথ তদন্ত কমিটি গঠন, আইনি ব্যবস্থার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
মিরপুর কলেজের দেয়াল ধস, যৌথ তদন্ত কমিটি গঠন, আইনি ব্যবস্থার ঘোষণা

ছবি: -সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের দেয়াল ধসে দুই জন নিহত ও ছয় জন আহত হওয়ার ঘটনায় যৌথ তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজউক, গণপূর্ত বিভাগ ও ডিএনসিসির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি এ তথ্য জানায়। এর আগে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেয়াল নির্মাণে গুরুতর ত্রুটি ছিল। ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় রড-সিমেন্ট দিয়ে আরসিসি কাঠামো নির্মাণ করা হয়নি; শুধু ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণের কারণেই এটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায় নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাকি দেয়ালগুলো শক্তিশালী ও নিরাপদভাবে পুনর্নির্মাণ করা হবে।