ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

যে অভিনেতার সঙ্গে রোমান্স করতে সমস্যা হয়, জানালেন জয়া আহসান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
যে অভিনেতার সঙ্গে রোমান্স করতে সমস্যা হয়, জানালেন জয়া আহসান

ছবি: -সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় অসংখ্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। তবে এমন একজন সহশিল্পী আছেন, যার সঙ্গে এতটাই গভীর বন্ধুত্ব যে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতেই সমস্যায় পড়েন তিনি। সেই অভিনেতা টালিউডের জনপ্রিয় তারকা আবীর চট্টোপাধ্যায়।

সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে সমস্যা হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।

আবীর চট্টোপাধ্যায়কে নিজের অন্যতম প্রিয় সহশিল্পী উল্লেখ করে জয়া বলেন, তার সঙ্গে কাজ করতে তিনি সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করেন। দুজনের বোঝাপড়াও দারুণ। তিনি আরও বলেন, “আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে ভীষণ কমফোর্টেবল।”

‘বিসর্জন’, ‘বিজয়া’ ও ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব দীর্ঘদিনের।

আবীরের ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন জয়া। তার ভাষায়, আবীর একজন নির্ঝঞ্ঝাট ও ভদ্র মানুষ, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন সমান দক্ষতায় সামলে চলেন। আর সেই গভীর বন্ধুত্বের কারণেই রোমান্টিক দৃশ্যে কখনো কখনো চরিত্রের আবেগে প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হয়।

একই সাক্ষাৎকারে প্রেম নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জয়া আহসান। তিনি বলেন, পরকীয়া-আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।

এদিকে তিন বছর পর মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিণী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’। নতুন এই ছবিতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যসহ আরও অনেকে।