ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার

জাতীয় দলকে বিদায় জানিয়ে চূড়ান্ত ঘোষণা নেইমারের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ০ বার পঠিত
জাতীয় দলকে বিদায় জানিয়ে চূড়ান্ত ঘোষণা নেইমারের

ছবি: -সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নিজের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর অবসরের ইঙ্গিত দিলেও এবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে আর ফিরবেন না।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। এ সময় ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অসংখ্য সুন্দর মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।

জাতীয় দলের হয়ে নেইমারের ক্যারিয়ার পরিসংখ্যানও ঈর্ষণীয়। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়ার পর তিনি ১৩০ ম্যাচে করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৯টি গোল। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর দখলে।

তবে দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি নেইমারের। জাতীয় দলের হয়ে তাঁর একমাত্র বড় শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে এনে দেন ঐতিহাসিক স্বর্ণপদক।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারেও নেইমার বলেছিলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”

কিছুদিন আগে ২০৩০ বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ালেও তাঁর সর্বশেষ ঘোষণার পর সেই জল্পনারও অবসান হলো। এখন থেকে তিনি পুরোপুরি ক্লাব ফুটবলে মনোযোগ দেবেন।

এদিকে সম্প্রতি সান্তোসের ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করার অভিযোগও ওঠে নেইমারের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগটি উড়িয়ে দিয়ে বলেন, ম্যাচ শেষে দলকে আরও ভালো খেলার আহ্বান জানিয়েছিলেন মাত্র। অধিনায়ক হিসেবে সেটিই ছিল তাঁর দায়িত্ব।