ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার

সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ০ বার পঠিত
সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

ছবি: -সংগৃহীত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরায় কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

সাক্ষাতে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, সার্ককে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনো রয়েছে। এ ক্ষেত্রে নেপালকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকার নেপালের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয় সংসদেও শিগগিরই বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠনের আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে সংসদীয় কূটনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ তুলে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব বিনিময়, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ যেভাবে বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জন করছে, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

সাক্ষাতে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।