ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ২ বার পঠিত
২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির

ছবি: -সংগৃহীত

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়ামকে ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে পূর্বাচল স্টেডিয়ামকে প্রস্তুত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে।

বুধবার বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, স্টেডিয়াম নির্মাণে সম্ভবত সরকারের অর্থায়ন প্রয়োজন হবে। তিনি বলেন, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করা দেশের জন্য গর্বের বিষয়। বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার সময়ই পূর্বাচল স্টেডিয়ামকে পরিকল্পনার অংশ হিসেবে রাখা হয়েছিল। তাই সরকার এ প্রকল্পকে গুরুত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তামিম আরও জানান, পূর্বাচলে একটি আধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এর কাজ শুরু হবে।

এ ছাড়া পূর্বাচল স্টেডিয়ামের আগের নকশা বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে তিনি বলেন, নতুন চাহিদা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে স্টেডিয়ামের নকশা পুনরায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষ ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। দুই দশক পর ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আবারও ক্রিকেটের সবচেয়ে বড় আসরের স্বাগতিক হতে যাচ্ছে দেশ।