ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

কাজল আগারওয়াল জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ০ বার পঠিত
কাজল আগারওয়াল জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

ছবি: -সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল শুটিং সেটে ঘটে যাওয়া এক অস্বস্তিকর ও ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। বহু বছর আগের সেই ঘটনার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এক সহকারী পরিচালকের আচরণে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে ভয়ে তাঁর হাত-পা কাঁপতে শুরু করেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, একটি সিনেমার টানা শুটিং শেষে তিনি নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় কোনো অনুমতি ছাড়াই ছবির এক সহকারী পরিচালক ভ্যানে ঢুকে পড়েন। এরপর কোনো কথা না বলে নিজের শার্ট খুলে বুকে করা একটি ট্যাটু দেখান, যেখানে বড় করে খোদাই করা ছিল কাজলের নাম।

হঠাৎ এমন ঘটনার মুখোমুখি হয়ে রীতিমতো হতবাক হয়ে যান অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ তাঁকে গভীরভাবে আতঙ্কিত করেছিল। সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে কাজল বলেন, ভয়ে তাঁর হাত-পা কাঁপছিল।

তবে পরিস্থিতি শান্তভাবে সামাল দেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, একজন ভক্ত তাঁর নামে ট্যাটু করতেই পারেন, সেটি ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খ্যাতির বিড়ম্বনা নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, ভক্তদের ভালোবাসা একজন শিল্পীর জন্য বড় প্রাপ্তি। তবে সেই ভালোবাসা প্রকাশেরও একটি সীমারেখা থাকা উচিত। কোনো উন্মাদনা বা আবেগের বশে একজন তারকার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।