https://timenewsbangla.com

ছবি: -ফাইল ছবি
সারাদিনের সরকারি কর্মব্যস্ততা শেষে রাতে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি ও গুলশান এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে গাড়িতেই উত্তর সিটির প্রশাসককে পরিচ্ছন্নতা, সেবার মান উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়ি বহরে উপস্থিত ছিলেন।
উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে সরকারি কাজে ব্যস্ত সময় কাটানোর পর রাতে রাজধানীর সড়ক ও জনপরিসরের পরিষ্কার-পরিচ্ছন্নতার বাস্তব অবস্থা দেখতে সরেজমিনে পরিদর্শনে বের হন।