মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার আরও শক্তিশালী হয়েছে। চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা সোমবার ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৭ পিপস বাড়িয়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬ দশমিক ৭৮৯২ ইউয়ান নির্ধারণ করেছে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি কার্যদিবসে ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্যের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্যব্যবস্থা জানিয়েছে, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার চালু হওয়ার আগে বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার নির্ধারণ করা হয়।