ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

ছবি: -সংগৃহীত

ইরানের সাম্প্রতিক হামলার পর সংহতি ও সমর্থন প্রকাশ করায় বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের সংহতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতারই প্রতিফলন।

চিঠিতে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইউএই প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান ইউএই প্রেসিডেন্ট। তিনি সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে ঢাকা আসার আগ্রহ প্রকাশ করে আশা জানান, এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও জনসম্পৃক্ত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশই ভবিষ্যতে এই সম্পর্ককে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করার লক্ষ্যে একযোগে কাজ করতে আগ্রহী।