ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা

ছবি: -সংগৃহীত

দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বিশেষ করে মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে নানা কটাক্ষের জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, গল্প শোনার পরই চরিত্রটি তাকে আকৃষ্ট করে। একজন অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চেয়েছেন বলেই তিনি সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন।

নারী চরিত্রের প্রচলিত ধারণার সমালোচনা করে অভিনেত্রী বলেন, নারীদের এক ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তার ভাষায়, পর্দায় নারী চরিত্রও শক্তিশালী, স্বতন্ত্র ও বহুমাত্রিক হওয়া প্রয়োজন।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। ইংরেজি ও কন্নড় ভাষায় নির্মিত ছবিটি পরে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাবে।