ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

‘আন্ধার’-এ নাজিফা তুষির লুক প্রকাশ, উচ্ছ্বসিত রায়হান রাফী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ০ বার পঠিত
‘আন্ধার’-এ নাজিফা তুষির লুক প্রকাশ, উচ্ছ্বসিত রায়হান রাফী

ছবি: -সংগৃহীত

নির্মাতা রায়হান রাফী তাঁর আসন্ন ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর শুটিং সেট থেকে অভিনেত্রী নাজিফা তুষির একটি মনিটর স্ক্রিনশট প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে রাফী জানান, এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্টিল নয়, বরং শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি মুহূর্ত। তিনি দাবি করেন, ‘আন্ধার’-এ দর্শক তুষিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মোহময় রূপে দেখতে পাবেন।

দীর্ঘদিনের ভূত ও রহস্যবিষয়ক গবেষণা এবং ‘ভৌতিস্ট’ রেডিও শোর অভিজ্ঞতার ভিত্তিতে শাকিব চৌধুরী ও বেজবাবা সুমনের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। পরে চিত্রনাট্যে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

‘আন্ধার’-এ আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। এছাড়া এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।