https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ আরও বড় করার পরিকল্পনায় এগোচ্ছে ফিফা। সংস্থাটি ২০৩০ বিশ্বকাপ থেকেই অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্যতা যাচাই শুরু করেছে, যদিও এ পরিকল্পনা ঘিরে সমালোচনা ও বিরোধিতা বাড়ছে।
দ্য টাইমস–এর প্রকাশিত এক অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ফিফা একটি স্বাধীন সংস্থাকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের আর্থিক, সম্প্রচার, স্পনসরশিপ এবং বৈশ্বিক ফুটবলে এর প্রভাব বিশ্লেষণের দায়িত্ব দিতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার লক্ষ্য রয়েছে।
এদিকে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনায় নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনাও তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এ উদ্যোগের বিরোধিতা করেছে। উয়েফা এমনকি পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার প্রতিযোগিতা বর্জনেরও হুঁশিয়ারি দিয়েছে।
ফিফা অবশ্য দাবি করেছে, ফুটবলকে বিক্রি করা হচ্ছে না এবং এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংখ্যালঘু মালিকানা নেবে একটি বিনিয়োগকারী গোষ্ঠী। পাশাপাশি পরিকল্পনার পক্ষে থাকা সদস্যদেশগুলোকে ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ৬৪ দলের বিশ্বকাপ অনুমোদিত হলে টুর্নামেন্টের কাঠামো, বাছাইপর্ব এবং আয়োজক দেশগুলোর স্বয়ংক্রিয় অংশগ্রহণের নিয়মেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ফিফা।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||