https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ‘ফ্যাসিস্ট ব্যবস্থা’ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এই পরিবর্তন দেশে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
রোববার ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। অতীতে দেশ এসব মূল্যবোধ থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, প্রভাবমুক্ত বিচারব্যবস্থা, দক্ষ প্রশাসন এবং কার্যকর সংসদীয় কমিটি গড়ে তোলা গেলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।