ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রাম্পের আলোচনা-সমঝোতার দাবি নাকচ করল ইরান সালিশে মারধরের পর বিষপানে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ ঘরে বসেই মিলবে পাসপোর্ট, অনলাইন ভিসা চালুর পরিকল্পনা সরকারের শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণ জব্দ রাষ্ট্র পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছেন তারেক রহমান : চীনা রাষ্ট্রদূত ৫ আগস্ট ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সঙ্গে নিয়েই রাজনৈতিক সংকটের সমাধান হবে : মির্জা ফখরুল মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন খসড়া অনুমোদন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে এআই ব্যবহারে কঠোর সতর্কতার নির্দেশ, গোপন তথ্য সুরক্ষায় জোর

বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: -সংগৃহীত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের তিনি জানান, বেনজীরকে প্রত্যাবাসনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। আমিরাত কর্তৃপক্ষ যে তথ্য ও নথিপত্র চেয়েছিল, বাংলাদেশ ইতোমধ্যে তা সরবরাহ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ইউএই তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031