ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

ছবি: -সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ পথে দেশে এসেছে ২.৮৫ বিলিয়ন (২৮৫ কোটি ৮৬ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২.৪৮ বিলিয়ন ডলার। নতুন হিসাব অনুযায়ী, এক মাসে প্রায় ৩৮ কোটি ডলার বেশি প্রবাসী আয় এসেছে।

জুলাইয়ের এই রেমিট্যান্সের বিপরীতে দেশীয় মুদ্রায় এসেছে প্রায় ৩৫ হাজার ১৬১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৫ বিলিয়ন ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩.৮০ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩২.৫৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮.৯৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫৩ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং সরকারের প্রণোদনা অব্যাহত থাকায় প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য স্বস্তির বার্তা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031