ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ছবি: -সংগৃহীত

ইন্দোনেশিয়ার সমুদ্রে চলন্ত একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৪১ জন নিখোঁজ হয়েছেন। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে অনেক যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটিতে থাকা ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাছাকাছি থাকা একটি জাহাজ সমুদ্রে ঝাঁপ দেওয়া বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে।

কর্তৃপক্ষ জানায়, পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার যাওয়ার পথে ফেরিটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর দিয়ে ফেরির অধিনায়ক কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেও এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

দাহ্য পদার্থের কারণে ফেরিটির খুব কাছে যেতে না পারলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও বৈরী আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা প্রায়ই ঘটে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031