https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি বলেন, আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং আগামী ২ থেকে ৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন।
এদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন। তারা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির খোঁজ নেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বস্তি দিতে বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান, যাতে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির সুযোগ না থাকে।