ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

রোববার সচিবালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের সরকারি স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবট প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে খোঁজ নেন এবং এর উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অর্থনীতিকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস খাতকে শক্তিশালী করে রপ্তানি অর্থনীতি সম্প্রসারণে কাজ করছে সরকার। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

কানাডায় অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031