ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, দীর্ঘ কয়েক দশকের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না। পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার আন্দোলনে আহত ও নিহতদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন।

সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। অতীতের নির্যাতন-নিপীড়নের বাস্তবতা থেকে দেশকে বের করে আনতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘদিনের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সংকট মোকাবিলার মধ্যেও পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031