https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘদিন পর আবারও আলোচনায় টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ‘ধুমকেতু’ সিনেমার ট্রেলার প্রকাশের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুই তারকা।
পোস্টে দেব লেখেন, এক বছর আগে ‘ধুমকেতু’র ট্রেলার প্রকাশ শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় আয়োজন। সেই বিশেষ মুহূর্তকে স্মরণ করে তিনি ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতায় মুক্তি আটকে ছিল ‘ধুমকেতু’। গত বছর জমকালো আয়োজনে ছবিটির ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটে।
এদিকে ভক্তদের জন্য আরও একটি সুখবরও দিয়েছেন দেব। ‘ধুমকেতু’র পর ‘দেশু ৭’-এ আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে দেব ও শুভশ্রীকে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করছেন দেব। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।