ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

জন্মদিনে ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
জন্মদিনে ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা

ছবি: -সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড তারকা দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভাবনাকে ‘বিরল প্রতিভা’ আখ্যা দিয়ে তার প্রতিভা, ব্যক্তিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পূর্ণিমা লেখেন, আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত রূপ আর এক সুন্দর মনের সংমিশ্রণ। তোমার আবেগ ও নিষ্ঠা চারপাশের সবাইকে অনুপ্রাণিত করে। আমি নিশ্চিত, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে তোমার আরও অনেক কিছু দেওয়ার আছে।

তিনি আরও বলেন, ভাবনার জীবনে সুখ, সাফল্য, সুস্বাস্থ্য ও স্বপ্নপূরণের কামনা করেন এবং সবসময় এভাবেই উজ্জ্বল হয়ে থাকার শুভকামনা জানান।

জ্যেষ্ঠ সহশিল্পীর এমন আন্তরিক বার্তায় আবেগাপ্লুত হয়ে মন্তব্যে ভাবনাও ভালোবাসা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আপুউউউউউ, আমি তোমাকে অনেক ভালোবাসি! তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক অর্থ বহন করে, কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’

দুই জনপ্রিয় অভিনেত্রীর এই আন্তরিক কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও মুগ্ধ করেছে। অনেকেই মন্তব্যে তাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্বের প্রশংসা করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031