ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত : নুরুল হক নুর সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি ইতালিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট পুনঃনির্ধারণ পল্লবীতে অস্ত্রের মহড়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫

গ্রিসে উদ্ধার কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশী, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
গ্রিসে উদ্ধার কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশী, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়াদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক বলে জানিয়েছে গ্রিসের সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এর আগে ও পরে মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় ক্রিট দ্বীপে দুই শতাধিক মানুষ পৌঁছেছেন। তারা লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন।

গ্রিসের কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় উদ্ধার হওয়া ব্যক্তিদের লেরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে দুটি নৌকায় করে গ্রিসে পৌঁছানো ১১২ জনের মধ্যে ৫৬ জনের প্রথম দলটিতে ৩১ জন ছিলেন সুদানের নাগরিক এবং ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় দলটির ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক ছিলেন বলে জানা গেছে।

ইউরোপে প্রবেশের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এই ঝুঁকিপূর্ণ পথ দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031