https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
হেফাজতে ইসলামের আমির ও প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকেল ৪টা ১২ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরে অতিথি আপ্যায়ন কক্ষে তাদের মধ্যে বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনে মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।