https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
তদন্তকারী সংস্থা সিআইডি আদালতে জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর ডনকে আটক করা হয়েছে। তিনি জামিন পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং আবারও পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষ জানায়, সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ডন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ মারা যান। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।