ঢাকা
০৯ আগস্ট ২০২৬

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আপাতত এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশন পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত নিলে এটি সম্পূরক তালিকা হিসেবে ব্যবহার করা হতে পারে।

আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন সংশোধনসংক্রান্ত নথিও প্রক্রিয়াধীন রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির প্রতিনিধিদল দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031