ঢাকা
২৪ আগস্ট ২০২৬

নিউইয়র্কে ফ্রাইড চিকেনের দোকানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
নিউইয়র্কে ফ্রাইড চিকেনের দোকানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা গেছে, রাতে এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালায়। এ সময় সেখানে কর্মরত রাজু ও অপর এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপরজনের পায়ে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তার গ্রামের বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে।

রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031