ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে রংপুরে চার খুন, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় নিখোঁজ ১ হাজার ৩৮৪ দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস কড়াইল-সাততলা-ভাসানটেকে আধুনিক আবাসন, ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে চীনের সম্মতি মানবতাবিরোধী অপরাধ, সাবেক স্বরাষ্ট্রসচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পায়ুপথে হেরোইন লুকিয়ে পাচারের চেষ্টা তৃতীয় অধিবেশন শুরু আজ, অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি গঠন ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে সুস্থ আছেন অভিনেতা দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুটের গোডাউনের আগুন

সব জটিলতা কাটিয়ে ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২৮ বার পঠিত
সব জটিলতা কাটিয়ে ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল

ছবি: -সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া এগোচ্ছে। টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে একটি জাপানি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাব যাচাই-বাছাই শেষে আগামী মাসের শুরুতেই চুক্তি হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সরকারের লক্ষ্য, আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করা। এ জন্য কারিগরি ও আর্থিক প্রস্তাব মূল্যায়নের পাশাপাশি টার্মিনালের বিভিন্ন সিস্টেম পরীক্ষা, জনবল নিয়োগ ও প্রশিক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি চলছে।

প্রস্তাবিত আয় বণ্টন কাঠামো অনুযায়ী, টার্মিনাল থেকে অর্জিত আয়ের ৭৩ শতাংশ পাবে জাপানি অপারেটর এবং বাংলাদেশ পাবে ২৭ শতাংশ। বিষয়টি নিয়ে প্রশ্নও উঠেছে। কারণ, টার্মিনাল নির্মাণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রায় ১৭ হাজার কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে প্রথম কিস্তির ১ হাজার ১০০ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

এ ছাড়া নির্মাণকারী প্রতিষ্ঠান এডিসি ঢাকা কনসোর্টিয়ামের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পাওনা রয়েছে বেবিচকের কাছে। চুক্তির মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার আগে এ অর্থ পরিশোধ না হলে নতুন জটিলতা তৈরি হতে পারে।

তৃতীয় টার্মিনাল চালু হলে আধুনিক চেক-ইন, ব্যাগেজ হ্যান্ডলিং, ইমিগ্রেশন, নিরাপত্তা ও যাত্রীসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দোকান, রেস্টুরেন্ট, লাউঞ্জসহ বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে বিমানবন্দরের আয়ও বাড়তে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031