ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

তারেক রহমানের অংশগ্রহণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
তারেক রহমানের অংশগ্রহণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এ আলোচনা সভা শুরু হয়।

বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দিচ্ছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930