ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানায়। দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মাধ্যমে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদার এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অংশীদারদের সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে সহায়তা করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই অস্ত্র বিক্রি দেশটির পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। পাশাপাশি ‘মেজর নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করাও এর অন্যতম উদ্দেশ্য।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর সৌদি আরব একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এসব হামলার জন্য ইরানি বাহিনী ও তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

এদিকে প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। চূড়ান্তভাবে চুক্তি সম্পন্ন করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930