ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

৭৩ গোলের অবিশ্বাস্য মৌসুম, ব্যালন ডি’অরের অপেক্ষায় কেইন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
৭৩ গোলের অবিশ্বাস্য মৌসুম, ব্যালন ডি’অরের অপেক্ষায় কেইন

ছবি: -সংগৃহীত

এক মৌসুমে ৭৩ গোল—ফুটবল ইতিহাসের বিরল কীর্তির তালিকায় এবার নাম লিখিয়েছেন হ্যারি কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে এই গোলসংখ্যা নিয়ে ব্যালন ডি’অরের দৌড়ে অন্যতম বড় দাবিদার হয়ে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক।

৩৩ বছর বয়সী কেইনের ৭৩ গোল ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারসেরা এক মৌসুমের ৬৯ গোলকে। তার সামনে এখন শুধু লিওনেল মেসি, যিনি এক মৌসুমে ৮২ গোল করেছিলেন।

অসাধারণ এই পারফরম্যান্সের কারণে অক্টোবরের ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় শীর্ষে রয়েছেন কেইন। তবে পুরস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের হাতে থাকায় ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাকে।

কেইন বলেন, ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়ে তিনি গর্বিত। একসময় পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা একজন খেলোয়াড় হিসেবে এখন ব্যালন ডি’অরের আলোচনায় থাকাটাকে তিনি দারুণ অনুভূতি হিসেবে দেখছেন।

গত মৌসুমের সাফল্য উপভোগ করলেও নতুন মৌসুম নিয়ে ইতোমধ্যেই ভাবছেন কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার প্রথম দুই ম্যাচে গোল না পেলেও আরও উন্নতি করার লক্ষ্য তার। একই সঙ্গে গত মৌসুমে নিজের অর্জনটাও উপভোগ করতে চান ইংলিশ এই তারকা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930