ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষকদের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের বৈধতা নেই : হাইকোর্ট ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ, চলছে তল্লাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ব্রিকসের নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত, যুদ্ধের নিন্দা ও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান আর্জেন্টিনা দলে ফিরছেন একাধিক তারকা, স্কালোনির পরিকল্পনায় চমক যেভাবে চট্টগ্রামে আস্তানা গড়ে ৬৩ বিদেশি, ভয়ঙ্কর নেটওয়ার্ক পেরিম দ্বীপ হুথিদের দখলে, ট্রাম্পের সহায়তা চাইলেন সৌদি যুবরাজ বোরকা পরে এসে কৃষককে হত্যা, লাশ ফেলা হয় ডোবায় কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়। রাত ২টা ৪৫ মিনিটের দিকে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস ও মিপতা নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক মুন্নাসহ আরও দুজন মারা যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930