ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ছবি: -সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার রাত ৯টার দিকে পীরগঞ্জের দানাজপুর সীমান্তে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের পাশাপাশি পীরগঞ্জ থানা পুলিশ এবং ভারতের রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন নিশ্চিত করেছেন।

নিহত আসাদুল হক (৩৮) পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে। একই ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

গত শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তের ওই এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।

পরে বিএসএফ সদস্যরা আহতদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930