ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ২৪ বার পঠিত
বিটিভিকে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

ছবি: -সংগৃহীত

সরকার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের অনুমোদন দিয়েছে।

শনিবার (৭ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফার কাছ থেকে এই সম্প্রচারস্বত্ব কেনা হবে। চুক্তির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।

প্রস্তাব অনুযায়ী, বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ পাবে, যার মাধ্যমে টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা যাবে।

কর্মকর্তারা জানান, কমিটি প্রস্তাবটির কারিগরি ও আর্থিক দিক পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে দেশের দর্শকরা বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930