ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন দেওয়া হয়।
এরপর সোমবার ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পৃথক দুটি স্থানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বাস দুটিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন