শ্রমিকদের অভিযোগ, কারখানায় প্রবেশের সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা নির্ধারণের প্রতিবাদে তারা কাজে যোগ দেননি। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। আগামীকাল থেকে সকাল ৮টায় কাজ শুরুর আশ্বাসও দেওয়া হয়।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে কাঠগড়া এলাকায় সচল কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নিলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, কিছু শ্রমিক কারখানার সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকদের কর্মবিরতির কারণে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সামগ্রিক পরিস্থিতিও তুলনামূলক শান্ত বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন